গাজায় ইসরায়েলি হামলায় পুলিশ সদস্যসহ তিন ফিলিস্তিনি নিহত – DesheBideshe

গাজায় ইসরায়েলি হামলায় পুলিশ সদস্যসহ তিন ফিলিস্তিনি নিহত – DesheBideshe

গাজায় ইসরায়েলি হামলায় পুলিশ সদস্যসহ তিন ফিলিস্তিনি নিহত – DesheBideshe

জেরুজালেম, ২৪ এপ্রিল – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এই খবর নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন যে গাজা সিটির একটি জনাকীর্ণ এলাকায় এই হামলা চালানো হয়। একটি ব্যাংকের সামনে দায়িত্বরত পুলিশের টহল দলের সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এই আক্রমণ চালায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে পুলিশের সদস্য রয়েছেন। গত বছরের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও গাজায় প্রায়ই এ ধরনের হামলার ঘটনা ঘটছে।

এনএন/ ২৪ এপ্রিল ২০২৬

Scroll to Top