যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে আসছে

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে আসছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে আসছে

জানা গেছে, মরদেহটি দুবাই হয়ে আগামী ৯ মে বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

মরদেহ দেশে পাঠানোর পুরো প্রক্রিয়াটি যুক্তরাষ্ট্রের মায়ামিভিত্তিক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি-এর কনসালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাসরি তদারকি করেন।
নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি গত ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে নিশ্চিত করা হয়। এরপর ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস ও মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্থানীয় প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

উল্লেখ্য, নিহত নাহিদা সুলতানার জানাজা গত ৬ মে বুধবার টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

Scroll to Top