বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী আজ। বিশ্বসেরা এই বাঙালির জন্মদিনটি ঘিরে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। প্রতিবছরের মত এবারও রবীন্দ্রজয়ন্তীতে চ্যানেল আইয়ের পর্দাজুড়ে থাকছে বিশেষ অনুষ্ঠান।