Manoj Kumar Passes Away: শোকের ছায়া বিনোদনের জগতে, প্রয়াত অভিনেতা মনোজ কুমার

Manoj Kumar Passes Away: শোকের ছায়া বিনোদনের জগতে, প্রয়াত অভিনেতা মনোজ কুমার

Last Updated:

Manoj Kumar Death News: প্রয়াত অভিনেতা মনোজ কুমার ৷ এক সময়ে বলিউডের সেরা দশ অভিনেতাদের মধ্যে তাঁর নাম থাকত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

প্রয়াত অভিনেতা মনোজ কুমারManoj Kumar Passes Away: শোকের ছায়া বিনোদনের জগতে, প্রয়াত অভিনেতা মনোজ কুমার
প্রয়াত অভিনেতা মনোজ কুমার

মুম্বই: শুক্রবার সকালটা শুরুই হল খারাপ সংবাদ দিয়ে ৷ বলিউডে ফের এক নক্ষত্র পতন। প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও পরিচালক মনোজ কুমার। বয়স হয়েছিল ৮৭। বার্ধক্য জনিত অসুস্থতার কারণে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার ভোর ৩:৩০-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান অভিনেতা। তাঁর লিভার সিরোসিসও ছিল। বিভিন্ন দেশাত্মবোধক সিনেমায় অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন তিনি। মনোজ কুমারের জনপ্রিয় সিনেমাগুলির তালিকায় রয়েছে ‘ক্রান্তি’, ‘পুরব অউর পশ্চিম’, ‘রোটি কাপড়া অউর মকান’। ৬৩ তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ করেছিলেন মনোজ কুমার।

Next Article

Ranya Rao Case: হাওয়ালায় টাকা পাচারের অভিযোগ জুটল নায়িকার কপালে! রন্যা রাও স্মাগলিং কাণ্ডে নয়া মোড়, সঙ্গী আরও ১

Scroll to Top