প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সংগঠন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ পারস্পরিক ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন। তার সঙ্গে রয়েছেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতা এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সভাপতি অতুল কেশপ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং বৈঠকের একটি ছবি প্রকাশ করেছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রতিনিধিদলের সদস্যদের বৈঠকে অংশ নিতে দেখা যায়।

Scroll to Top