বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও গণতান্ত্রিক ধারা বজায় রাখতেই ১১ দলীয় ঐক্য প্রার্থী দিয়েছে। জয়-পরাজয় তাদের কাছে মুখ্য নয়, বরং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন নিশ্চিত করাই লক্ষ্য।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হতে দেব না।
হামিদুর রহমান আযাদ আরও অভিযোগ করেন, দলীয় সংকীর্ণতার কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না। তার দাবি, গণভোটের রায়ও বাস্তবায়ন করেনি বিএনপি।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে অলি আহমদ বিজয়ী হতে পারতেন।
বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, দলটি এখনো প্রার্থী ঠিক করতে পারেনি। তার মতে, এটি রাজনৈতিক দৈন্যতার পরিচয়।
এ সময় সচিবালয়ে রাজনৈতিক দলের বৈঠক নিয়েও আপত্তি জানান হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সচিবালয়ে রাজনৈতিক দলের বৈঠক করা সমুচিত নয়।


