যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন।
টেলিভিশন চ্যানেল ‘আল আরাবিয়া’ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে। এসময় কাতারের কূটনৈতিক দলও তেহরানে এসে পৌঁছেছে বলে জানা গেছে।
ইসলামাবাদে নিযুক্ত একটি কূটনৈতিক সূত্রটি নিশ্চিত করেছে যে পাকিস্তানের সেনাপ্রধান ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে দেশটির রাজধানী তেহরানে যাচ্ছেন। তবে এই সফরের সময়সীমা বা স্থায়িত্ব কতদিন হবে, সে বিষয়ে সূত্রটি বিস্তারিত কিছু জানায়নি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানের চলমান কূটনৈতিক মধ্যস্থতা প্রচেষ্টার মাঝে তেহরানে ফিল্ড মার্শাল আসিম মুনিরের এটি দ্বিতীয় সফর।




