ইরানের ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে আমিরাতের লোহার খাঁচা – DesheBideshe

ইরানের ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে আমিরাতের লোহার খাঁচা – DesheBideshe


ইরানের ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে আমিরাতের লোহার খাঁচা – DesheBideshe

আবুধাবি, ২২ মে – ইরানের ড্রোন হামলা থেকে রক্ষা পেতে নিজেদের তেল ডিপোগুলোর ওপর লোহার খাঁচা নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা গেছে, দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর সুরক্ষায় এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের ঝুঁকি বেড়ে যায়। ইরান পাল্টা হামলা হিসেবে ওই অঞ্চলের মার্কিন অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ শুরু করে, যা পরবর্তীতে জ্বালানি স্থাপনা পর্যন্ত গড়ায়। বিশেষ করে আমিরাতের তেলক্ষেত্রগুলো লক্ষ্য করে ছোট আকারের ড্রোন ছোড়া হলে দেশটি এই বিশেষ সুরক্ষা পদ্ধতি বেছে নেয়।

তেলের ওপর আমিরাতের অর্থনীতি ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটির মোট জিডিপির ৩০ শতাংশ আসে তেল ও গ্যাস থেকে এবং রপ্তানি আয়ের বড় অংশই এই খাতের ওপর টিকে আছে।

সাম্প্রতিককালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমিরাত সফর এবং দেশটির সামরিক তৎপরতায় ক্ষুব্ধ হয়েছে ইরান।

তেহরান থেকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে যে, নতুন করে যুদ্ধ শুরু হলে আমিরাতের ওপর ভয়াবহ হামলা চালানো হবে। এই হুমকির প্রেক্ষাপটে আমিরাত এখন ড্রোন হামলা ঠেকাতে তাদের তেল ডিপোগুলো লোহার খাঁচা দিয়ে ঢেকে দিচ্ছে।

এনএন/ ২২ মে ২০২৬



Scroll to Top