থানার গেট ভেঙে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর আবারও হামলার অভিযোগ | চ্যানেল আই অনলাইন

থানার গেট ভেঙে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর আবারও হামলার অভিযোগ | চ্যানেল আই অনলাইন

ঝিনাইদহে থানায় মামলা করার দাবিতে অবস্থান নেওয়া এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর থানার গেট ভেঙে আবারও হামলার অভিযোগ উঠেছে। ফেসবুকে দেওয়া সংক্ষিপ্ত এক পোস্টে তিনি বলেন: ‘প্লিজ সেভ আস’।

এর আগে শুক্রবার (২২ মে) দুপুরে ঝিনাইদহে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী সন্ধ্যায় স্থানীয় থানায় যান মামলা করতে।

সেসময় তিনি অভিযোগ করে বলেন, বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না।

তিনি ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় গিয়েই হামলার অভিযোগ করেছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ছাত্রদলের প্রায় ১ হাজার লোক থানার সামনে এসেছে। তারা আমাদের ওপর অ্যাটাক করেছে রামদা নিয়ে এসেছে, দেশীয় অস্ত্র নিয়ে এসেছে। থানার গেট ভাঙার চেষ্টা করছে।’

এর আগে দুপুরে এর আগে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হলে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Scroll to Top