লালবাগ পঞ্চায়েত কমিটির সহ-সভাপতির মা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন | চ্যানেল আই অনলাইন

লালবাগ পঞ্চায়েত কমিটির সহ-সভাপতির মা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন | চ্যানেল আই অনলাইন

লালবাগের বিশিষ্ট ব্যবসায়ী ও কাজী রিয়াজ উদ্দিন রোড পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি আব্দুর রহমানের মা আনোয়ারা বেগম রোববার সকাল ৮টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

তিনি পাঁচ কন্যা ও তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর খবর পেয়ে আত্মীয়স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা লালবাগের ৫১, কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসভবনে ভিড় করেন।

পারিবারিক সূত্র জানায়, বাদ আসর লালবাগ শাহী মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে আজিমপুর কবরস্থানে তাঁর মরহুম স্বামী নাসিরুল্লার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

পরিবারের পক্ষ থেকে তাঁর সন্তান আব্দুর রহমান তাঁর মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

Scroll to Top