ঈদুল আজহার আগেই নির্ধারিত হবে এসি বাসের ভাড়া – DesheBideshe

ঈদুল আজহার আগেই নির্ধারিত হবে এসি বাসের ভাড়া – DesheBideshe


ঈদুল আজহার আগেই নির্ধারিত হবে এসি বাসের ভাড়া – DesheBideshe

ঢাকা, ২১ এপ্রিল – আসন্ন পবিত্র ঈদুল আজহার পূর্বেই শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি বাসের ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। উপদেষ্টা বলেন যে বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে বাস মালিক সমিতির এ সংক্রান্ত আলোচনা বর্তমানে চলমান রয়েছে। ভাড়া সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনে এসি বাসের ভাড়া দুই বা তিন স্তরে নির্ধারণ করা হতে পারে এবং তা আসন্ন ঈদ থেকেই কার্যকর করা হবে।

রাজধানীর বাস টার্মিনালগুলোর পরিবেশ বিশেষ করে টয়লেট ব্যবস্থাপনার মানোন্নয়নে সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধসহ সামগ্রিক শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আমদানি নীতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে যা দ্রুতই ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করা হবে।

প্রবাসীদের সুবিধার্থে বর্তমান সরকার প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশির জন্য প্রবাসী কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল করতে কার্যক্রম চলমান রয়েছে। সরকারি অফিসগুলোতে জ্বালানি সাশ্রয়ে ৩০ শতাংশ ব্যবহার কমানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি উপসচিব পর্যায়ে গাড়ির ঋণ সুবিধা স্থগিত ও আপ্যায়ন ব্যয় কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এস এম/ ২১ এপ্রিল ২০২৬



Scroll to Top