Last Updated:
Murshidabad Heroin Seized: গোপন সূত্রে খবর পেয়ে রেল পুলিশের হানা। ফরাক্কা স্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ব্যাগ তল্লাশি করে উদ্ধার হল প্রায় ৫০০ গ্রাম হেরোইন। যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা।

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: নিউ ফরাক্কা স্টেশনে এক ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে প্রায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে নিউ ফরাক্কার জিআরপি (রেল পুলিশ)। তারপর তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এত পরিমাণ হেরোইন উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ফরাক্কা স্টেশন চত্বরে।
রবিবার সাংবাদিক বৈঠকে মালদহ জিআরপির আইসি প্রসান্ত রাই জানান, শনিবার রাতে গোপণ সূত্রে খবর পেয়ে জিআরপির এসওজি ও নিউ ফরাক্কার জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝা-এর নেতৃত্ব জিআরপি পুলিশের একটি টিম নিউ ফরাক্কা স্টেশনে অভিযান চালায়। ৩ নম্বর প্লাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে পুলিশ। তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পাঁচটি প্যাকেট। পাঁচটি প্যাকেট থেকে প্রায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা। এরপরেই ব্যক্তিকে গ্রেফতার করে নিউ ফরাক্কার জিআরপি পুলিশ।
ধৃতকে রবিবার ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হয়। ধৃতের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত করে দেখছে নিউ ফরাক্কা জিআরপি। এর আগেও একাধিকবার লালগোলা থানা এলাকায় একের পর হেরোইন উদ্ধার করা হয়েছে। কিন্তু এবার স্টেশনে হেরোইন পাচার চক্রের পর্দা ফাঁস করল জিআরপি। দিল্লিতে কার কাছে নিষিদ্ধ মাদক পাচার করা হচ্ছিল তাও তদন্ত শুরু করেছে পুলিশ।
Murshidabad,Murshidabad,West Bengal
November 23, 2025 4:26 PM IST
Heroin Seized: দিল্লিতে পাচারের আগেই ভেস্তে গেল সব প্ল্যান! বড় চক্রের পর্দা ফাঁস করল GRP, নিউ ফরাক্কা স্টেশন থেকে আটক অভিযুক্ত


