মোবাইল ফোন কিনে না দেওয়ায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহনন | চ্যানেল আই অনলাইন

মোবাইল ফোন কিনে না দেওয়ায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহনন | চ্যানেল আই অনলাইন

বাবা-মা মোবাইল ফোন কিনে না দেওয়ায় ভারতের মহারাষ্ট্রে অষ্টম শ্রেণির (১৩) এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

রোববার (২৩ নভেম্বর) মহারাষ্ট্রের নাগপুরে চাঁকাপুরের হনুমান মন্দিরের কাছে বস্তি এলাকায় ঘটনা ঘটে

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ৮ম শ্রেণির ওই ছাত্রী মোবাইল ফোনে গেম খেলতে পছন্দ করত। একারণে সে তার বাবা-মাকে মোবাইল ফোন কিনতে বলে তারা কিনে দিতে রাজি হয়নি। এরপর বিরক্ত হয়ে বাবামায়ের অনুপস্থিতিতে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার মা এবং বোন বাড়ি ফিরে মৃতদেহ দেখতে পান। ঘটনায় মামলা দায়ের করা হয়েছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মায়ো হাসপাতালে পাঠানো হয়েছে

প্রতিবেদনে আরও বলা হয়, মহারাষ্ট্রে এই মাসের শুরুতে একই রকম ঘটনা ঘটেছিল মোবাইল ফোন কিনে না দেওয়ায় ১৬ বছর বয়সী এক কিশোর পাহাড় থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। ছেলেটি পুলিশ নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।

মহারাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে আরও বলা হয়, গত বছরও মহারাষ্ট্রে ১৫ বছর বয়সী এক ছেলে তার জন্মদিনে মোবাইল ফোন চেয়েছিল তাকে মোবাইল ফোন কিনে না দেওয়ায় যখন তার মা এবং বোন ঘুমাচ্ছিলেন তখন ছেলেটি আত্মহত্যা করে

গত বছরের জুলাই মাসে, নভি মুম্বাইয়ে বাবা আইফোন কিনে না দেওয়ায় ১৮ বছর বয়সী এক যুবক আত্মহত্যা করে। তার বাবার মতে, ছেলেটি প্রায় দেড় লাখ টাকার একটি আইফোন চেয়েছিল। তখন বাবা তাকে একটি কম দামের ভিভো ফোন কিনে দেয় কিন্তু তাতে হতাশায় পড়ে আত্মহত্যা করে সে।

Scroll to Top