এনটিআরসিএ: অনলাইনে এমপিওভুক্ত শূন্য পদের চাহিদা গ্রহণ শুরু

এনটিআরসিএ: অনলাইনে এমপিওভুক্ত শূন্য পদের চাহিদা গ্রহণ শুরু

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের অনলাইন চাহিদা (e-Requisition) গ্রহণ শুরু করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী ১৯ থেকে ২৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে শূন্য পদের চাহিদা জমা দিতে হবে।

এনটিআরসিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত যেসব পদ শূন্য হয়েছে, সেগুলোর তথ্যই কেবল এই নিয়োগ সুপারিশের আওতায় বিবেচিত হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত পদগুলোই এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত।

Scroll to Top