সৌদি-আমিরাত দ্বন্দ্বের নেপথ্যে কী, কেন এখন এটি এতটা তীব্র হলো

সৌদি-আমিরাত দ্বন্দ্বের নেপথ্যে কী, কেন এখন এটি এতটা তীব্র হলো

কুইলিয়াম আরও বলেন, ‘মোহাম্মদ বিন জায়েদের কিছু হঠকারী অবস্থানকে এখন দায় মনে করছেন মোহাম্মদ বিন সালমান। এর পাশাপাশি সাধারণ আরব জনগণের মনোভাবও তিনি এখন আগের চেয়ে ভালো বোঝেন।’

বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যকার এই বিভেদকে আরও উসকে দিয়েছে। এর ফলে দুই দেশের দূরত্ব আরও বাড়ছে।

দেশ দুটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তবে তারা ওয়াশিংটনের অন্য মিত্রদের নিয়ে এখন পাল্টাপাল্টি জোট গড়ছে। আরব আমিরাত এখন ইসরায়েলের সঙ্গে তাদের অংশীদারত্ব আরও জোরদার করছে। অন্যদিকে তুরস্ক, মিশর ও পাকিস্তানকে নিয়ে একটি আলাদা বলয় বা জোট তৈরি করছে সৌদি আরব।

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত থেরোস বলেন, ‘আরব আমিরাত বা সৌদি আরব—কারও পক্ষেই যুক্তরাষ্ট্রের সঙ্গ ছাড়া সম্ভব নয়। তবে তাদের এই নতুন জোটগুলোর পরিধি আগামীতে আরও বাড়বে।’

Scroll to Top