সাহস? আর্জেন্টাইন কিংবদন্তিকে ফুটবল ম্যাচে সাহস জোগাতে হবে—এমন ভাবনাই ধৃষ্টতার শামিল! আসলে সমস্যা অন্যখানে। ঠান্ডা! ম্যাচটি খেলতে কানসাস সিটিতে যাবে মায়ামি। দক্ষিণ ফ্লোরিডার গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় অভ্যস্ত মায়ামিকে মানিয়ে নিতে হবে কানসাস সিটির প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাতের সঙ্গে।
আবহাওয়া প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শুরুর সময় এই ম্যাচের ভেন্যু চিলড্রেনস মার্সি পার্কের তাপমাত্রা মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। হিমেল বাতাসের কারণে এটা শরীরে মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হতে পারে বলে জানানো হয়েছে। তুষারপাতের সম্ভাবনাও শতকরা ৭৫ শতাংশ। সংবাদমাধ্যম জানিয়েছে, ৯ থেকে ১১ ইঞ্চি পুরু তুষারপাত হতে পারে। এমন প্রতিকূল পরিবেশে মেসির এই ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।



