Bankura News: পাহাড় দিয়ে পুজো বাঁকুড়ায়! প্রসাদের সাইজ দেখলে অবাক হবেন

Bankura News: পাহাড় দিয়ে পুজো বাঁকুড়ায়! প্রসাদের সাইজ দেখলে অবাক হবেন

Last Updated:

Bankura News: নাড়ু আমরা সকলেই খেয়েছি। ছোট ছোট গোল গোল দেখতে হয় নাড়ু, তা আমরা সবাই জানি। কিন্তু যদি বাঁকুড়া জেলার সানবাঁধা পেরিয়ে ভূতেশ্বর বা ভূতশহর একটি বিশেষ দিনে আসেন তাহলে দেখতে পাবেন অতিকায় নাড়ু দিয়ে পূজিত হচ্ছে মা সংকট তারিণী।

X

Bankura News: পাহাড় দিয়ে পুজো বাঁকুড়ায়! প্রসাদের সাইজ দেখলে অবাক হবেন

পাহাড় 

বাঁকুড়া: নাড়ু আমরা সকলেই খেয়েছি। ছোট ছোট গোল গোল দেখতে হয় নাড়ু, তা আমরা সবাই জানি। কিন্তু যদি বাঁকুড়া জেলার সানবাঁধা পেরিয়ে ভূতেশ্বর বা ভূতশহর একটি বিশেষ দিনে আসেন তাহলে দেখতে পাবেন অতিকায় নাড়ু দিয়ে পূজিত হচ্ছে মা সংকট তারিণী। মাঘ মাসের চতুর্দশীতে এই ভুতশহরে বসে ১৫০ বছরের পুরানো মা সংকট তারিণীর মেলা। ভিড় হয় অজস্র মানুষের। ভূতনাথ মন্দিরে এবং মা সংকট তারিণীর পুজোর জন্যে লাইন দেন শত শত মহিলা।

আরও পড়ুনঃ সারা বাড়িতে ভনভন করছে বড় বড় মাছি! এই ৩ আশ্চর্য টোটকায় ছুমন্তর হবে বাড়ির পোকামাকড়

এখানে মায়ের মুখ্য প্রসাদ হিসেবে ব্যাবহার করা হয় অতিকায় নাড়ু। যার সাইজ কখনও কখনও ২ কেজির ওপর যায়। পরিচিত নাম ’পাহাড়‘। ভূতশহর গ্রামে অধিকাংশই ক্ষত্রিয় ব্রাহ্মণদের বাস। গ্রামবাসীদের অধিকাংশের মুখ্য পদবী “রাঠোর” ও “চৌহান” বর্তমানে রূপান্তরিত হয়েছে “সিংহ” তে। জানা যায়, বহু বছর আগে বিষ্ণুপুরের মল্ল রাজার থেকে মা সংকট তারিণীর ঘট নিয়ে এসেছিলেন জনৈক গুরুদয়াল সিং। তারপর থেকেই শুরু এই পুজোর।

পারিবারিক সংকটমোচন এবং জমি সংক্রান্ত ঝুট ঝামেলা থেকে রেহাই পেতেই গ্রামে শুরু হয় মা সংকট তারিণীর পুজো এবং মেলা যা বর্তমানে এক মহামিলন উৎসবে পরিণত হয়েছে। কোনও বিগ্রহ এবং মন্দির ছাড়াই বছরের পর বছর পূজিত হচ্ছেন মা সংকট তারিণী। মা সংকট তারিণীর এই পুজো এবং অতিকায় নাড়ুর কাহিনী অজানা অনেকেরই।

তবুও, কয়েকবছর হল ধীরে ধীরে জনপ্রিয়তা এসেছে এই মেলায়। মেলার মৌলিকতা এবং ভুতশহর গ্রামের প্রাচীন না জানা ইতিহাস রোমাঞ্চের সঞ্চার করে। অতিকায় গুড়ের পাহাড় দিয়ে ব্রাহ্মণ ক্ষত্রিয়দের গ্রাম ভূতশহরের মা সংকট তারিণীর এই পুজো এক নতুন মাত্রা এনে দেয় বাঁকুড়া জেলার সংস্কৃতিতে।

নীলাঞ্জন ব্যানার্জি

Next Article

Calcutta Highcourt: কিডনি বিক্রির টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট স্ত্রীর, পুলিশি হেনস্থার শিকার হয়ে আদালতের দ্বারস্থ স্বামী

Scroll to Top