এখন থেকে যে কোনো প্রকল্প নেওয়ার ক্ষেত্রে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির ৩১ দফাকে অগ্রাধিকার দেবে বিশ^ব্যাংক| ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্থাটির প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এমন আগ্রহের কথা জানান| জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর বৈঠকে ধনী দেশগুলো এবং উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুত অর্থছাড় এবং তহবিল বৃদ্ধির অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী|



