আজ ২ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ, ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি। ১৪৪৮ হিজরির রবিউস সানি মাসের তৃতীয় জুমা আজ (২ অক্টোবর)। এদিন মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারি।
মসজিদুল হারাম
আজ (২ অক্টোবর) মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ ফয়সাল গাজ্জাবী।
১৯৬৫ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন তিনি। মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে স্নাতকোত্তর এবং ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
২০০৮ সালে তিনি মসজিদুল হারামের ইমাম এবং ২০১৬ সালে খতিব হিসেবে দায়িত্ব পান। বর্তমানে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের কোরআন তিলাওয়াত অনুষদের সভাপতি।
মসজিদে নববি
আজ (২ অক্টোবর) মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ আব্দুল্লাহ আল-বুওয়াইজান।
২০১৩ সালে তিনি মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব পান। পরে ২০১৬ সালে খতিব নিযুক্ত হন।
সুললিত কোরআন তিলাওয়াতের জন্য শায়খ আব্দুল্লাহ আল-বুওয়াইজান বেশ জনপ্রিয়। তিনি ইমাম মুহাম্মাদ বিন সউদ বিশ্ববিদ্যালয়ের কেরাতের অধ্যাপক ড. ইবরাহিম বিন সাইদ দাওসারির কাছ থেকে কেরাতের ইজাজত গ্রহণ করেছেন।




