ট্যাপের পানি থেকে ৯৮ শতাংশ মাইক্রোপ্লাস্টিক দূর করে শজনে

ট্যাপের পানি থেকে ৯৮ শতাংশ মাইক্রোপ্লাস্টিক দূর করে শজনে

মাইক্রোপ্লাস্টিকও অতিক্ষুদ্র কণা। এগুলো এতটাই ছোট যে এর আকার এক ইঞ্চির ২৫ হাজার ভাগের ১ ভাগ পর্যন্ত হতে পারে। মাইক্রোপ্লাস্টিক খাদ্য ও পানিকে ব্যাপকভাবে দূষিত করে। ২০২৪ সালের এক গবেষণা অনুযায়ী, বিশ্বের মোট ট্যাপের পানির ৮৩ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। পানির মাধ্যমে এই কণা মানুষের শরীর, মস্তিষ্ক, প্রজনন অঙ্গ ও রক্তনালিতে প্রবেশ করে।

নতুন গবেষণাপত্রের লেখকদের একজন ব্রাজিলের সাও পাওলো স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আদ্রিয়ানো গন আলভেস দোস রেইস। তাঁরা গবেষণায় যে মাইক্রোপ্লাস্টিক নিয়ে পরীক্ষা চালিয়েছিলেন, সেগুলোর আকৃতি মানুষের চুলের পুরুত্বের চার ভাগের এক ভাগ। গবেষণায় দেখা গেছে, সেই মাইক্রোপ্লাস্টিক ট্যাপের পানি থেকে ৯৮ দশমিক ৫ শতাংশ দূর করেছে শজনেগাছের বীজের নির্যাস।

Scroll to Top