ঢাকায় ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন | চ্যানেল আই অনলাইন

ঢাকায় ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনের ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ফ্রিডম ২৫০ উদ্যোগের অংশ হিসেবে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে এ সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার ১ জুলাই যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, সাত দিনের এই উদযাপন ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতেও অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের অংশ হিসেবে ফ্রিডম ২৫০ কনসার্টে ইউনাইটেড স্টেটস আর্মি টুয়েন্টি ফিফথ ইনফেন্ট্রি ডিভিশন-এর ব্যান্ড মাউকা ব্রাস পরিবেশনা করবে। এছাড়া ঢাকার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক-এ অনুষ্ঠিত হবে আমেরিকান ফেয়ার এবং সিলেটে উদ্বোধন করা হবে ফাউন্ডার্স মিউজিয়াম প্রদর্শনী।

বিবৃতিতে আরও বলা হয়, এসব আয়োজনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধ বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের নামে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর বিভিন্ন কর্মসূচিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী এবং জনসম্পৃক্ত বিভিন্ন আয়োজন অন্তর্ভুক্ত থাকবে।

Scroll to Top