চীনের উপকূলে যৌথ নৌ-মহড়া করবে চীন-রাশিয়া | চ্যানেল আই অনলাইন

চীনের উপকূলে যৌথ নৌ-মহড়া করবে চীন-রাশিয়া | চ্যানেল আই অনলাইন

চীনের উপকূলবর্তী শহর চিংদাওয়ের কাছে সমুদ্র ও আকাশসীমায় চলতি মাসে যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে চীন ও রাশিয়ার নৌ-বাহিনী।

রোববার (৫ জুলাই) এ তথ্য জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মহড়া শেষে দুই দেশের নৌবাহিনীর কিছু ইউনিট প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট এলাকায় যৌথ সামুদ্রিক টহলে অংশ নেবে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি দুই দেশের বার্ষিক যৌথ সামরিক মহড়ার অংশ। তাদের দাবি, আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই এ মহড়ার আয়োজন করা হচ্ছে।

চীন ও রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিতভাবে যৌথ সামরিক মহড়া ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব উদ্যোগকে দুই দেশ তাদের কৌশলগত সহযোগিতার অংশ হিসেবে তুলে ধরলেও পশ্চিমা দেশগুলো এ ধরনের কর্মকাণ্ডকে ঘনিষ্ঠ সামরিক সমন্বয়ের ইঙ্গিত হিসেবে দেখছে।

Scroll to Top