শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে | চ্যানেল আই অনলাইন

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে | চ্যানেল আই অনলাইন

পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত একটি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১০। গত সোমবার রাত সোয়া ১১টার দিকে লালবাগ কেল্লার মোড় জলাপট্টি এলাকার কাজল মিয়া নামের এক ব্যক্তির তিনতলা ভবনের নিচতলায় পলিথিন কারখানা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

রোববার (৫ জুলাই) র‌্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। কারখানার মেশিনের নিচে অস্ত্রটি লুকানো ছিল।

র‌্যাব বলছে, পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত সহিংস ঘটনায় রাজধানীর শ্যামপুর থানা থেকে লুণ্ঠন করা হয়েছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পিস্তলটি হস্তান্তর করা হবে।

র‌্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Scroll to Top