জাপানকে হারিয়ে ব্রাজিল এবং আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ে সেরা ষোলোর টিকিট কেটেছিল। রাউন্ড অব ষোলোতে এবার মুখোমুখি সেলেসাও এবং দ্য ভাইকিংসরা। ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েজিয়ানদের বিপক্ষে আবার কোন জয়ের রেকর্ড নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হলুদ সাম্বাদের।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় কোয়ার্টার ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে নরওয়ে। সবমিলিয়ে মোট ৪বার মুখোমুখি হয়েছিল এ দুই দেশ। যার মধ্যে দুটিতে জয় পেয়েছে নরওয়ে এবং বাকি দুটি হয়েছে ড্র।
১৯৯৮ বিশ্বকাপে গ্রুপপর্বে ২-১ গোলে হেরেছিল সেলেসাওরা। ইউরোপের দেশটি ১৯৯৭ সালে একটি প্রীতি ম্যাচে ৪-২ গোলে ব্রাজিলের বিপক্ষে জয় তুলেছিল। ১৯৮৮ সালে ১-১ গোলে ড্র করেছিল দুদল। শেষবার দুদল মুখোমুখি হয়েছিল ২০০৬ সালের আগস্টে, সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।
আসছে রাতে পঞ্চমরের মতো মুখোমুখি হতে চলেছে দেশ দুটি। বিশ্বকাপে নকআউট পর্ব হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়তে হবে এক দলকে। আরেক দলের বাজবে বিদায়ঘণ্টা। এখন দেখার নরওয়ে অপরাজিত থাকে, নাকি জয়খরা দূর করে ব্রাজিল।



