কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের | চ্যানেল আই অনলাইন

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের | চ্যানেল আই অনলাইন

দাপুটে ফুটবল খেলে জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেনের জোড়া গোল ও নতুন রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে থমাস টুখেলের দল। দুদফায় সমতা ফিরিয়েও শেষপর্যন্ত ইংলিশ আক্রমণের তোড়ে হার মানতে হয় ক্রোয়েশিয়াকে।

টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে বুধবার রাতে ‘এল’ গ্রুপের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ড। কেন ইংল্যান্ডকে এগিয়ে নেয়ার পর, প্রথমবার সমতা ফেরান মার্টিন বাতুরিনা। কেনের দ্বিতীয় গোলের পর, প্রথমার্ধেই স্কোরলাইন ২-২ করেন পেতার মুসা। দ্বিতীয়ার্ধের শুরুতে লিড পুনরুদ্ধার করেন জুড বেলিংহ্যাম। বদলি নেমে শেষ দিকে ব্যবধান বাড়ান মার্কাস র‍্যাশফোর্ড।

খেলার শুরুতেই ইংল্যান্ডকে লিড এনে দেন বায়ার্ন মিউনিখ তারকা কেন। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ক্রোয়েশিয়া, মার্তিন বাতুরিনা গোলে দ্রুতই সমতায় ফেরে তারা। এরপর কেন দ্বিতীয় গোল করে দলকে আবারও এগিয়ে নিলেও বিরতির আগে পেতার মুসা লক্ষ্যভেদ করলে স্কোরলাইন দাঁড়ায় ২-২। দ্বিতীয়ার্ধের শুরুতে জুড বেলিংহ্যামের গোলে তৃতীয়বারের মতো এগিয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে র‍্যাশফোর্ড জালের দেখা পেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টুখেলের শিষ্যরা।

ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে গ্যারি লিনেকারের পাশে বসলেন কেন, দুজনেরই গোল ১০টি করে। এদিন দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের তিন ভিন্ন আসরে (২০১৮, ২০২২ ও ২০২৬) গোল করার কীর্তিও গড়লেন ৩২ বর্ষী কেন। প্রথম জন ডেভিড বেকহ্যাম ১৯৯৮, ২০০২ ও ২০০৬ আসরে এ কীর্তি গড়েছিলেন।

Scroll to Top