২০২৭ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেশনজট কমিয়ে আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ৭ জানুয়ারি এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি।
অন্যদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং শেষ হবে ১৩ জুলাই।
জানা গেছে, পরীক্ষার রুটিনও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিগগিরই এ সংক্রান্ত বিস্তারিত প্রকাশ করা হতে পারে।




