সকল পরিবহনে বিনা ভাড়ায় প্রতিবন্ধীদের যাত্রীসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা | চ্যানেল আই অনলাইন

সকল পরিবহনে বিনা ভাড়ায় প্রতিবন্ধীদের যাত্রীসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান জানিয়েছেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি বা প্রতিবন্ধীদের জন্য গণপরিবহনসহ সব ধরণের পরিবহনে বিনা ভাড়ায় বা বিশেষ সুবিধায় যাতায়াত নিশ্চিত করতে কাজ করছে সরকার

বৃহস্পতিবার (১৪ মে) কড়াইলে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কোনো প্রতিবন্ধীতা যেন শিশুদের গড়ে ওঠার পথে প্রতিবন্ধকতা তৈরি না করে, তার জন্য ‘শিশুস্বর্গ প্রকল্প’ তৈরি করা হয়েছে।

ডা. জুবাইদা রহমান বলেন, প্রতিবন্ধীবান্ধব দেশ গড়তে বাস-ট্রেনসহ দেশের সকল অবকাঠামোতে নিশ্চিত করতে হবে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশ ও চলাচল।

Scroll to Top