
ছবি: সংগৃহীত
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও দক্ষতা উন্নয়নে কাজ করতে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (বিজেপিসি) ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের টিসিএ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ৯ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপিসি বাংলাদেশের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির।
কমিটিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রাশেদ নিজামকে আহ্বায়ক, স্টার নিউজের মাহদি হাসানকে সদস্য সচিব এবং অ্যাডভোকেট তরুণ লাল বেগিকে সমন্বয়ক করা হয়েছে। পাশাপাশি তিন সদস্যের একটি উপদেষ্টা পর্ষদ গঠন করা হয়েছে। অন্য সদস্যদের নাম ও দায়িত্ব পরে জানানো হবে।
সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কর্মক্ষেত্রে চাপ ও ঝুঁকি, অধিকার এবং দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়। আনিছুর রহমান কবির বলেন, সাংবাদিকরা যাতে ভয়ভীতি, চাপ বা বাধা ছাড়াই দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ তৈরিতে ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন।
নবগঠিত কমিটির নেতারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় জানান। আয়োজকেরা জানান, ২০২৪ সালে খুলনা থেকে বিজেপিসির কার্যক্রম শুরু হয়।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…