মেয়েদের এশিয়া কাপ

মেয়েদের এশিয়া কাপে ভারতের মেয়েদের বোলিংতোপে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তানের মেয়েরা। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও পরে আর তেমন রান তুলতে পারেনি পাকিস্তান। শেষপর্যন্ত পাকিস্তান অলআউট হয়েছে ৫৫ রানে। এশিয়া কাপ ক্রিকেটের সব খেলা দেখাচ্ছে আইস্ক্রিন।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফাহিমা সানা। পাকিস্তান ১৮.১ ওভারে মাত্র ৫৫ রান তুলে অলআউট হয়, খেলতে পারেনি পুরো ২০ ওভার।
আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার মুনিবা আলী ও শাওয়াল জুলফিকার ২৭ রানের জুটি গড়েন। ১৪ রান করে শাওয়াল ও ১৩ রান করে আউট হন মুনিবা আলী। এরপর পাকিস্তানের আর কোনো ব্যাটার দুই অঙ্কের রান ছুঁতে পারেনি।
পাকিস্তানের পরের ব্যাটারদের রান ছিল- ০, ২, ৩, ০, ৫, ৬, ৯, ০ রান। ০ রানে অপরাজিত থাকেন সবশেষ ব্যাটার সাদিয়া ইকবাল।
ভারতের দুই স্পিনার শ্রী চারানি ও প্রেমা রাওয়াতের ঘূর্ণিতে দিশেহারা ছিল পাকিস্তানের ব্যাটাররা। শ্রী চারানি ৭ রানে ৩টি ও প্রেমা ৯ রানে ৩টি উইকেট নেন। দীপ্তি শর্মা নেন ২টি উইকেট।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…