এদিকে চাচার মৃত্যুর খবরে আজ শনিবার সকালে স্বজনদের সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত একটি ভ্যানে চড়ে চাচার মরদেহ দেখার জন্য ভেলাতৈড় ভদ্রপাড়ার দিকে রওনা হন তোজাম্মিন শাহনাজ। পথে সকাল পৌনে ১০টার দিকে পীরগঞ্জ থানার ৫০ গজ দক্ষিণে একটি যাত্রীবাহী বাস তাঁদের ভ্যানটিকে চাপা দেয়। ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে তোজাম্মিন শাহনাজ মারা যান। এ ঘটনায় ভ্যানে থাকা তাঁর মেয়ে তানিসা আক্তার (১৬), তাঁর মা ভেলাতৈড় ভদ্রপাড়ার বাসিন্দা সাজেদা খাতুন (৬৫) ও ভ্যানচালক মিত্রবাটি এলাকার বাসিন্দা ভূমি লাল (৪৫) আহত হন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, চাচার লাশ দেখতে যাওয়ার সময় পথে বাসচাপায় তোজাম্মিন শাহনাজ মারা যান। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



