মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামে লাইকের রেকর্ড | চ্যানেল আই অনলাইন

গত সপ্তাহে মারা গেছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। শেষকৃত্যে অংশ নিতে নিজ শহর রোজারিওতে যান কিংবদন্তি। বাবার স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে লেখেন, তোমাকে ভালোবাসি বাবা। পোস্টে মেসিকে সমবেদনা জানিয়ে কমেন্ট করেন কয়েক লাখ লাখ মানুষ, যাদের মধ্যে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোও। সিআর সেভেনের করা কমেন্টে যে পরিমাণ লাইক হয়, সেটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রেকর্ড।

মেসির পোস্টে বিশ্বকাপ জয়ী স্পেনের খেলোয়াড়, জার্মানি, ব্রাজিলের সাবেক এবং বর্তমান খেলোয়াড়, আর্জেন্টিনার সাবেক এবং বর্তমান খেলোয়াড়রা কমেন্ট করেন। এদের মধ্যে ছিলেন বিভিন্ন ক্রীড়াবিদ, রোনাদিনহো, লুকা মদ্রিচ, রাফায়েল নাদাল, ডেভিড ব্যাকহাম, কার্লোস আলকারেজ, নেইমার, রোনালদোসহ অনেকেই। তবে রোনালদোর করা কমেন্টে প্রায় ৬.৫ মিলিয়ন অর্থাৎ ৬৫ লাখ মানুষ লাইক দেন। যা ইনস্টাগ্রামে যেকোনো কমেন্টের সর্বোচ্চ লাইকের রেকর্ড।

অবশ্য এরআগেও এই রেকর্ড ছিল রোনালদোর আরেক কমেন্টে। কাইলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পোস্ট করেছিলেন, তার পোস্টে কমেন্ট করেন পর্তুগিজ তারকা। সেখানে লাইক দিয়েছিলেন ৬.২ মিলিয়ন মানুষ।

মেসি তার বাবাকে স্মরণ করে এবং বাবার সাথে তার কাটানোর বেশ কিছু কথা তুলে ধরেন সে পোস্টে। যেখানে রোনালদো লিখেছেন, ‘এই কঠিন সময়ে তোমাকে ও তোমার পরিবারকে জানাই অনেক অনেক ভালোবাসা, লিও। শক্ত থেকো।’

Scroll to Top