মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন মা–বাবা। সেই অভিযোগে এক মাস কারাভোগের পর বাড়ি ফিরে বাবাকেই কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খলিলুর রহমান (৬০)। তিনি মৌলভীরকুম এলাকার বাসিন্দা। এলাকায় ছোট একটি দোকানে চা-পান বিক্রি করতেন।
ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত ছেলে মিনারুল ইসলামকে (৩০) আটক করে মারধর করেন। পরে তাঁকে একটি কমিউনিটি সেন্টারে বেঁধে রাখা হয়। খবর পেয়ে চকরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিনারুলকে থানায় নিয়ে যায়।



