ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার কোনরকম পরিস্থিতি নাই | চ্যানেল আই অনলাইন

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার কোনরকম পরিস্থিতি নাই | চ্যানেল আই অনলাইন

ভারতে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিকে দুই দফায় চিঠি দিয়েছে ক্রিকেট বোর্ড। প্রতিক্রিয়াও এসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে। তাতে পরিষ্কার হয়েছে ভারতে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলার কোনরকম পরিস্থিতি নেই।

সোমবার সংবাদমাধ্যমে আইসিসির নিরাপত্তা দল থেকে অবগত হওয়ার বিষয়টি জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। বলেছেন, আইসিসি চিঠিতে বলেছে তিনটি বিষয় থাকলে বাংলাদেশ দলে নিরাপত্তা শঙ্কা বাড়বে।

আইসিসির চিঠিতে নিরাপত্তা শঙ্কাজনিত কোন তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে, জানিয়েছেন আসিফ নজরুল। কারণগুলো হল-
১. বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমান খেলেন।
২. বাংলাদেশের সমর্থকরা যদি দেশের জার্সি পরে ঘোরাফেরা করেন।
৩. নির্বাচন যতই এগিয়ে আসবে ততই বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে।

বিস্তারিত আসছে….

Scroll to Top