এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি

এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতের জলন্ধর ও মোহালিতে গড়াবে হবে ‘হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি পাঞ্জাব-২০২৬’। টুর্নামেন্টে অংশ নিতে ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।
রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে খেলোয়াড়দের নাম জানায় বাংলাদেশ হকি ফেডারেশন। এবারের আসরে ছয়টি দেশ অংশ নেবে- স্বাগতিক ভারত, মালয়েশিয়া, জাপান, সাউথ কোরিয়া, চীন ও বাংলাদেশ। ভারত স্বাগতিক হওয়ায় পাকিস্তান প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। তাতে অংশ নেয়ার সুযোগ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
২৭ অক্টোবর আসরের প্রথম দিনে মাঠে নামবে বাংলাদেশ। জলন্ধরে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে দলটি। উদ্বোধনী দিনে মালয়েশিয়া খেলবে চীনের বিপক্ষে, আর জাপান মুখোমুখি হবে সাউথ কোরিয়ার।
এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের ১৮ সদস্যের দল:
বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, সোহানুর রহমান সবুজ, হুজাইফা হোসেন, রোমান সরকার, তায়েব আলি, খালেদ মাহমুদ রাকিন, আব্দুল্লাহ, রাকিবুল হাসান (রকি), পুষ্কর ক্ষিসা মিমো, ফরহাদ আহমেদ শিতুল, মাহবুব হোসেন, ওবায়দুল হোসেন জয়, আশরাফুল ইসলাম, আবেদ উদ্দিন, রাসেল মাহমুদ জিমি।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


