ফারাজ হোসেনের জন্মদিনে বিনা মূল্যে চিকিৎসা পেলেন দরিদ্র মানুষেরা

ফারাজ হোসেনের জন্মদিনে বিনা মূল্যে চিকিৎসা পেলেন দরিদ্র মানুষেরা

কক্সবাজার

‘মানবতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসা’ শিরোনামে কক্সবাজারের রামুর আমতলিয়াপাড়ায় সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত চিকিৎসাশিবিরের আয়োজন করা হয়। এতে ২৩১ জন রোগী চিকিৎসা ও ওষুধ নেন।

আমতলিয়াপাড়ার একটি ভবনের নিচতলায় চিকিৎসাশিবির পরিচালনা করেন চিকিৎসক রাদ শারার রহমান, ইয়াছিন মো. আবদুল্লাহ ও তাশনোভা শাওরীন রহমান।

শুরুতে রোগীদের উদ্দেশে ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন এসকেএফ কক্সবাজারের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. আরিফুর রহমান খান।

চিকিৎসকেরা জানান, তাঁরা গাইনি, মেডিসিন, সার্জারি, নাক-কান-গলা, হৃদ্‌রোগ, ডায়াবেটিস, বক্ষব্যাধি, শিশুরোগের চিকিৎসা দিয়েছেন। সহযোগিতা করেন এসকেএফ ফার্মাসিউটিক্যালসের জ্যেষ্ঠ মাঠ ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র মেডিক্যাল সার্ভিসেস অফিসার রাসেল আহমদ, মেডিক্যাল সার্ভিসেস অফিসার হাফিজুল ইসলাম প্রমুখ।

Scroll to Top