ব্রিজের ওপর হঠাৎ ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগ নিয়ে রহস্য

ব্রিজের ওপর হঠাৎ ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগ নিয়ে রহস্য

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। আগুনের পাশাপাশি সড়কে রক্তের দাগ পাওয়া যাওয়ায় ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ব্রিজের ওপর হঠাৎ ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগ নিয়ে রহস্য

শুক্রবার (১ মে) দুপুর আনুমানিক ২টার দিকে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

জানা যায়, কাঁচপুর ব্রিজ এলাকায় একটি ট্রাকে হঠাৎ আগুন ধরে গেলে স্থানীয়রা বিষয়টি দেখতে পান। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ট্রাকটির প্রায় ১০ ফুট দূরে সড়কের ওপর রক্তের দাগ দেখতে পাওয়ায় ঘটনাটি আরও রহস্যজনক হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ট্রাকটিকে আগুনে পুড়তে দেখার পাশাপাশি সড়কে রক্তের চিহ্নও লক্ষ্য করেন। এতে কোনো দুর্ঘটনা, নাকি অন্য কোনো ঘটনা ঘটেছে— তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

কাঁচপুর মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ট্রাকের চালক বা সহযোগীর কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

হাইওয়ে পুলিশের শিমরাইল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক জুলহাস জানান, আগুন লাগার কারণ এখনো অজানা। ঘটনাস্থলে রক্তের দাগ পাওয়া গেছে, তবে কোনো আহত বা নিহত ব্যক্তিকে পাওয়া যায়নি। পরে একটি রেকার এনে পুড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

Scroll to Top