মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি সই হবে। চুক্তির আওতায় ইরান তাৎক্ষণিকভাবেই বাজারে তেল বিক্রি শুরু করতে পারবে। এ খবর ছড়িয়ে পড়ার পর তেলের দাম বেশি কমেছে।
মধ্যপ্রাচ্যের এ যুদ্ধের কারণে সারা বিশ্বেই বিদ্যুৎ-গ্যাসের বিল, পেট্রলের দাম এবং মূল্যস্ফীতি বা সাধারণ জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছিল। ফলে ব্যাংকঋণের সুদের হার বেড়ে যাওয়ারও আশঙ্কা তৈরি হয়েছিল।



