পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, আটক ৫

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, আটক ৫

থানা–পুলিশ সূত্রে জানা গেছে, কাদিপুর ইউনিয়নের একটি গ্রামে প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজাদ মিয়া (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে সম্প্রতি কুলাউড়া থানায় মামলা হয়। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন মিফতার নেতৃত্বে পুলিশের একটি দল নিজ বাড়ি থেকে আজাদ মিয়াকে গ্রেপ্তার করে। তখন আজাদের আত্মীয়স্বজন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। পরে তাঁরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যান। এতে এসআই সালাউদ্দিন মিফতা ও আনোয়ার মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) তপন কুমার দেব ও কনস্টেবল আফরোজ মিয়া আহত হন। খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যরা গিয়ে তাঁদের উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে হামলায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে থানায় নেওয়া হয়। আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Scroll to Top