পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু | চ্যানেল আই অনলাইন

দীর্ঘ প্রতীক্ষার পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) এই আলোচনা শুরু হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইসলামাবাদে এই আলোচনা ঘিরে নানা কারণে আগে থেকেই শঙ্কা তৈরি হয়েছিল। তবে সব সংশয় কাটিয়ে অবশেষে দুই পক্ষ বৈঠকে বসেছে।

পাকিস্তানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই বৈঠকটি ইরান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানকে নিয়ে ত্রিপক্ষীয় আকারে অনুষ্ঠিত হচ্ছে।

তবে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসেছেন কি না, তা এখনও নিশ্চিত নয়। যদি সরাসরি সংলাপ হয়ে থাকে, তাহলে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এই প্রথমবারের মতো দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সরাসরি আলোচনা হবে।

Scroll to Top