নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল | চ্যানেল আই অনলাইন

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল | চ্যানেল আই অনলাইন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত হয় বৈঠকে। এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এই সিদ্ধান্ত নেয় জামায়াত।

Scroll to Top