মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট | চ্যানেল আই অনলাইন

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট | চ্যানেল আই অনলাইন

মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমেছে। এতে সংকটের মধ্যে ভোগান্তি আরও বেড়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা গ্যাস সংকটে ভুগছেন। অনেক সিএনজি স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘক্ষণ বন্ধ। গ্যাসের জন্য স্টেশনগুলোর সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে সিএনজিচালিত অটোরিক্সা ও গাড়ী চালকদের।

Scroll to Top