জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা সেলিম কুমার | চ্যানেল আই অনলাইন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা সেলিম কুমার | চ্যানেল আই অনলাইন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মালায়ালাম চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সেলিম কুমার।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন অভিনেতা। কোচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতাকে। ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন অভিনেতা।

অভিনেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে তার অনুরাগীদের মধ্যে। যদিও হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত তার অসুস্থতার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উপর নজর রাখছেন।

দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে সেলিম কুমার মালায়ালাম সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। কৌতুক অভিনেতা হিসেবে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি তিনি একাধিক গম্ভীর ও চরিত্র নির্ভর ভূমিকাতেও প্রশংসা কুড়িয়েছেন। অভিনয়ের বহুমুখী দক্ষতার জন্য তিনি জাতীয় পুরস্কারও অর্জন করেছেন।

মালায়ালাম চলচ্চিত্রে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমেডি চরিত্রে তার অভিনয় প্রশংসনীয়। আবেগঘন ও বাস্তবধর্মী অভিনয়ের মাধ্যমেও তিনি নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি মালায়ালাম ছবিতে কমেডির পরিবর্তনশীল ধারা এবং বর্তমান সময়ের চলচ্চিত্র নির্মাণ নিয়েও মত প্রকাশ করেছিলেন।

Scroll to Top