নাফ নদীতে আরাকান আর্মির গুলি, সাঁতরে সীমান্ত পাড়ি গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবকের

নাফ নদীতে আরাকান আর্মির গুলি, সাঁতরে সীমান্ত পাড়ি গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবকের

আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে। বিকেল ৫টায় উখিয়ার ৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে জানান।

বিজিবি সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের আওতাধীন ছোটবিল পোস্টের কাছে গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে আসেন রোহিঙ্গা যুবক মো. আইয়ুব (২৮)। তিনি উখিয়ার থাইয়ংখালী আশ্রয়শিবিরের এ-৪ ব্লকের বাসিন্দা।

Scroll to Top