গ্রুপসেরা কলম্বিয়া, রানার্সআপ হয়েই নকআউটে পর্তুগাল

গ্রুপসেরা কলম্বিয়া, রানার্সআপ হয়েই নকআউটে পর্তুগাল

গ্রুপসেরা কলম্বিয়া, রানার্সআপ হয়েই নকআউটে পর্তুগালগোলশূন্য ড্র হলেও লক্ষ্য পূরণ করেছে দুই দলই। মায়ামির ম্যাচে পর্তুগালকে আটকে দিয়ে ‘কে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া। অন্যদিকে রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে পর্তুগাল।

আগের দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করা কলম্বিয়ার গ্রুপসেরা হতে প্রয়োজন ছিল অন্তত একটি ড্র। নেস্তর লোরেনসোর দল সেই লক্ষ্য পূরণ করে অপরাজিত থেকেই গ্রুপ পর্ব শেষ করেছে। উজবেকিস্তানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর পর্তুগালের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নেয় তারা।

অন্যদিকে, জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল পর্তুগালের। তবে কলম্বিয়ার দৃঢ় রক্ষণ ভাঙতে ব্যর্থ হওয়ায় গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোদের। তবু এই এক পয়েন্টই তাদের রানার্সআপ হিসেবে নকআউটে ওঠার জন্য যথেষ্ট ছিল।

গ্রুপে দ্বিতীয় হওয়ায় শেষ ৩২-এ পর্তুগালের প্রতিপক্ষ হবে ‘এল’ গ্রুপের রানার্সআপ ক্রোয়েশিয়া। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া নকআউট পর্বে মুখোমুখি হবে ঘানার।

এদিকে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড গড়া রোনালদোর সামনে এখন নকআউট পর্বে দলকে আরও এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ। আর লুইস দিয়াজের দুর্দান্ত ফর্ম ও সংগঠিত রক্ষণভাগের আত্মবিশ্বাস নিয়ে শেষ ৩২-এ নামছে কলম্বিয়া।

Scroll to Top