এআই চ্যাটবট দিয়ে ১২ হাজার মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইবার হামলা

মাইক্রোসফটের তথ্যমতে, ইভিলটোকেনস ছিল একটি সমন্বিত সেবা। এর মাধ্যমে ই-মেইল অ্যাকাউন্টে প্রবেশের পাশাপাশি ভুক্তভোগীর ইনবক্স বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ যোগাযোগ ও সম্পর্ক শনাক্ত করা যেত।

মাইক্রোসফট অ্যাকাউন্ট

এরপর সেই তথ্যের ভিত্তিতে প্রতারণার কৌশল নির্ধারণ, ভুয়া পরিচয় তৈরি এবং পরিচিত ব্যক্তির পরিচয়ে ই-মেইল তৈরিতে এআই ব্যবহার করা হতো। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত ও ফ্রান্সের প্রতিষ্ঠান।

ইভিলটোকেনসের কার্যক্রম বন্ধ করতে প্রায় ৫০টি ওয়েবসাইট অকার্যকর করেছে মাইক্রোসফট। পাশাপাশি এর সঙ্গে যুক্ত ১৫০টির বেশি ডোমেইনও নিষ্ক্রিয় করা হয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

যুক্তরাজ্যে এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধের সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির মেট্রোপলিটন পুলিশের সাইবার অপরাধবিষয়ক দল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Scroll to Top