‘সুইম’ গানটি বিটিএসের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’-এর মূল গান। বিবৃতিতে সদস্যরা বলেছেন, ‘আরিরাং’ তাঁদের কাছে নতুন শুরুর মতো। তাই এই পুরস্কার তাঁদের কাছে আরও অর্থবহ।
‘সং অব দ্য ইয়ার’ বিভাগে বিটিএসের সঙ্গে মনোনয়ন পেয়েছিল আরও কয়েকটি গান। এর মধ্যে ছিল ম্যাডোনা ও সাবরিনা কার্পেন্টারের ‘ব্রিং ইয়োর লাভ’, রেইয়ের ‘হয়্যার ইজ মাই হাজব্যান্ড!’, এলা ল্যাংলির ‘চুজিন’ টেক্সাস’ এবং ‘কে-পপ ডেমন হান্টার্স’ ছবির ‘গোল্ডেন’।
মার্চে প্রকাশের পর ‘সুইম’ বিলবোর্ড হট ১০০-এর ৪ এপ্রিলের তালিকায় শীর্ষে ওঠে। যুক্তরাজ্যের অফিশিয়াল সিঙ্গেলস চার্টে গানটি দ্বিতীয় স্থানে ছিল। স্পটিফাইয়ের বৈশ্বিক দৈনিক গানের তালিকায় টানা ২৫ দিন শীর্ষে ছিল ‘সুইম’।



