Potato Farming: দেশীয় প্রযুক্তিতে আলু চাষে নতুন দিগন্ত! কম সময় ও খরচে দ্বিগুণ ফলন, ১ মেশিনে চাষিদের ৩ মুশকিল আসান

Potato Farming: দেশীয় প্রযুক্তিতে আলু চাষে নতুন দিগন্ত! কম সময় ও খরচে দ্বিগুণ ফলন, ১ মেশিনে চাষিদের ৩ মুশকিল আসান

Last Updated:

Potato Farming Machine: দেশীয় প্রযুক্তিতে তৈরি আলু লাগানোর মেশিনের হাত ধরে কৃষিকাজে খুলছে নতুন দিগন্ত। আধুনিক প্রযুক্তি বদলে দিচ্ছে কৃষির চেহারা। সময়, শ্রম ও খরচ – তিন দিক থেকেই উপকৃত হচ্ছেন চাষিরা।

+

Potato Farming: দেশীয় প্রযুক্তিতে আলু চাষে নতুন দিগন্ত! কম সময় ও খরচে দ্বিগুণ ফলন, ১ মেশিনে চাষিদের ৩ মুশকিল আসান

দেশীয় প্রযুক্তিতে তৈরি আলু লাগানোর মেশিন

গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: দেশীয় প্রযুক্তিতে তৈরি আলু লাগানোর মেশিনে চাষিদের নতুন স্বপ্ন – গড়বেতায় জনপ্রিয়তার শিখরে নতুন উদ্ভাবন। আধুনিক প্রযুক্তির হাত ধরে বদলে যাচ্ছে কৃষির চেহারা। চাষাবাদ এখন আর কেবল পরিশ্রম নির্ভর নয়, বরং প্রযুক্তি নির্ভর এক উন্নত প্রক্রিয়া। সেই ধারাতেই এবার গড়বেতার কৃষকদের মুখে হাসি ফোটাল দেশীয় প্রযুক্তিতে তৈরি আধুনিক আলু লাগানোর মেশিন। স্থানীয় উদ্ভাবক ও কারিগরদের উদ্যোগে তৈরি এই মেশিন বর্তমানে গড়বেতা অঞ্চলে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে।

আলু লাগানোর মরশুমে বাজারে এই মেশিন কিনতে কৃষকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। চাষিদের মতে, এই যন্ত্রের সাহায্যে আলু লাগানোর কাজ আগের তুলনায় অনেক সহজ, দ্রুত ও সাশ্রয়ী হয়েছে। এক কৃষক জানিয়েছেন, “আগে আলু লাগাতে পাঁচজন মতো শ্রমিক লাগত, এখন এই মেশিনের সাহায্যে একাই পুরো কাজটা করা যায়। ফলে সময় ও খরচ দুইই বাঁচছে।”

আগে যেখানে কয়েক একর জমিতে আলু লাগাতে তিন-চার দিন সময় লাগত, এখন তা এক-দেড় দিনের মধ্যেই সম্পন্ন হচ্ছে। এতে উৎপাদনও বেড়েছে এবং শ্রমিক নির্ভরতা কমেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় মেশিনটির দামও কৃষকবান্ধব। ছোট ও মাঝারি কৃষকরা সহজেই এটি কিনতে পারছেন। গড়বেতার স্থানীয় বাজারে এই মেশিনের চাহিদা এতটাই বেড়েছে যে, অনেক জায়গায় আগাম বুকিংয়ের ব্যবস্থা করতে হচ্ছে বিক্রেতাদের।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

গড়বেতার এই উদ্ভাবন এখন অনেক কৃষকের কাছে নতুন আশার প্রতীক। স্থানীয়ভাবে তৈরি হওয়ায় এর রক্ষণাবেক্ষণও সহজ এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ সহজলভ্য। চাষিরা বলছেন, প্রযুক্তির এই সাফল্য শুধু কৃষিকে নয়, তাদের জীবনযাপনকেও বদলে দিতে পারে। সময়, শ্রম ও খরচ – তিন দিক থেকেই উপকৃত হচ্ছেন তারা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Potato Farming: দেশীয় প্রযুক্তিতে আলু চাষে নতুন দিগন্ত! কম সময় ও খরচে দ্বিগুণ ফলন, ১ মেশিনে চাষিদের ৩ মুশকিল আসান

Scroll to Top