অজ্ঞান হয়ে টয়লেটে আটকে ছিল স্কুলছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

অজ্ঞান হয়ে টয়লেটে আটকে ছিল স্কুলছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান চালানো হয়।

অজ্ঞান

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টা ২৩ মিনিটে ৯৯৯-এ ফোন করে নিগার সুলতানা নামের এক নারী জানান, যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী উচ্চবিদ্যালয়ের একটি টয়লেটের দরজা দীর্ঘ সময় ধরে ভেতর থেকে বন্ধ। ভেতরে একজন শিক্ষার্থী থাকলেও অনেকক্ষণ ধরে তার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।

৯৯৯-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খবর পাওয়ার পর বিষয়টি দ্রুত পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল জান্নাতুল শাবনুর। উদ্ধার কার্যক্রমের সমন্বয় করেন ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল।

পরে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে টয়লেটের দরজা ভেঙে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিরব বিশ্বাসকে (১৪) উদ্ধার করে। জানা যায়, তিনি টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে পড়েছিলেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সাজেদুল কবির জোয়ার্দার উদ্ধার অভিযানের বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-কে নিশ্চিত করেছেন।

Scroll to Top