Pak vs Ban Asia Cup : বাংলাদেশের দৌড় এতটাই! এশিয়া কাপ থেকে ‘ছুটি’, ৪২ বছর পর ফাইনালে আবার ‘পুরনো দুই দল’

Pak vs Ban Asia Cup : বাংলাদেশের দৌড় এতটাই! এশিয়া কাপ থেকে ‘ছুটি’, ৪২ বছর পর ফাইনালে আবার ‘পুরনো দুই দল’

Last Updated:

Pak vs Ban Asia Cup : ভারতের বিপক্ষে গতকাল হার। ফলে এশিয়া কাপে আজকের ম্যাচ বাংলাদেশের জন্য ছিল ‘অঘোষিত ফাইনাল’। অবশ্য শুধু বাংলাদেশের জন্য নয়, প্রতিপক্ষ পাকিস্তানেরও একই অবস্থা ছিল। দুবাইয়ে যে দল জিতবে তারাই ২৮ সেপ্টেম্বরের ফাইনালে ভারতের মুখোমুখি হবে, হিসেব ছিল এমনই।

News18Pak vs Ban Asia Cup : বাংলাদেশের দৌড় এতটাই! এশিয়া কাপ থেকে ‘ছুটি’, ৪২ বছর পর ফাইনালে আবার ‘পুরনো দুই দল’
News18

দুবাই : যে কোনও টুর্নামেন্টের আগে অকারণ হম্বিতম্বি! খেলায় ফোকাস কম, খেলার বাইরের বাকবিতণ্ডায় যেন বেশি আগ্রহ! মাঠে খেলেন ১১জন বাংলাদেশি, মাঠের বাইরে লড়াইয়ে নেমে পড়েন কয়েক কোটি! তবে বারবার মুখ থুবড়ে পড়েও শিক্ষা নিচ্ছে না বাংলাদেশ। হয়তো আবার ভবিষ্য়তে কোনও টুর্নামেন্টে একইরকম লাফালাফি চলবে বাংলাদেশিদের। তবে আপাতত এশিয়া কাপে টাইগারদের গর্জনের সুযোগ থাকল না। এশিয়া কাপ থেকে ছুটি বাংলাদেশের।

ভারতের বিপক্ষে গতকাল হার। ফলে এশিয়া কাপে আজকের ম্যাচ বাংলাদেশের জন্য ছিল ‘অঘোষিত ফাইনাল’। অবশ্য শুধু বাংলাদেশের জন্য নয়, প্রতিপক্ষ পাকিস্তানেরও একই অবস্থা ছিল। দুবাইয়ে যে দল জিতবে তারাই ২৮ সেপ্টেম্বরের ফাইনালে ভারতের মুখোমুখি হবে, হিসেব ছিল এমনই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ হারল।

বাঁচা-মরার ম্যাচে টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলি অনিক। পাঁজরের চোটের কারণে আজও একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। প্রথম একাদশে আজ তিনটি পরিবর্তন করে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম, মহাম্মদ সাইফউদ্দিন ও নাসুমকে বাদ দিয়ে নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও তাসকিন আহমেদকে সুযোগ দেওয়া হয়। তবে সহজ কথায় বলতে গেলে, দলের সবাই ফ্লপ।

গতকাল একটি ক্যাচ মিসের মাশুল দেয় বাংলাদেশ। ‘জীবন’ পাওয়া অভিষেক শর্মার ৭৫ রানের বিধ্বংসী ইনিংসের কারণেই ভারতের কাছে ৪১ রানের পরাজয় দেখে বাংলাদেশ। আজও তিনটি ক্যাচ মিস। না হলে পাকিস্তানের সংগ্রহ ১৩৫ রান হত না। ৪৯ রানে ৫ উইকেট তুলে  পাকিস্তানের ব্যাটিং ধসিয়ে দেন রিশাদ হোসেন-তাসকিন আহমেদরা। তবে শেষ পর্যন্ত পাকিস্তান করে ১৩৫।

বাংলা খবর/ খবর/খেলা/

Pak vs Ban Asia Cup : বাংলাদেশের দৌড় এতটাই! এশিয়া কাপ থেকে ‘ছুটি’, ৪২ বছর পর ফাইনালে আবার ‘পুরনো দুই দল’

Scroll to Top