Fire in Saltlake: শহরে ফের আগুন! সল্টলেকের ডি ব্লকে অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

Fire in Saltlake: শহরে ফের আগুন! সল্টলেকের ডি ব্লকে অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

Last Updated:

আবারও আগুন লাগার ঘটনা ঘটল শহরে। এবার ঘটনাস্থল সল্টলেকের ডি৪ ব্লক। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন।

সল্টলেকে অগ্নিকাণ্ড। (প্রতীকী ছবি)Fire in Saltlake: শহরে ফের আগুন! সল্টলেকের ডি ব্লকে অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন
সল্টলেকে অগ্নিকাণ্ড। (প্রতীকী ছবি)

কলকাতা: আবারও আগুন লাগার ঘটনা ঘটল শহরে। এবার ঘটনাস্থল সল্টলেকের ডি৪ ব্লক। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন।

ঠিক কী থেকে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এবং উত্তর থানার পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

সল্টলেকের ডি ব্লকের চার নম্বরে একটি বাড়ির দো’তলায় আগুন লাগে। ইতিমধ্যে দমকলের দু’টি ইঞ্জিন ঘটলাস্থলে এসে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ চলছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট জানা যায়নি। ভিতরে একজন আটকে থাকতে পারে বলে অনুমান। তবে পুলিশের পক্ষ থেকে তা নাকচ করা হয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Fire in Saltlake: শহরে ফের আগুন! সল্টলেকের ডি ব্লকে অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

Next Article

Kolkata Police: কলকাতার ফুটপাথ থেকে তুলে নিয়ে শিশুকে ধর্ষণ, ২৬ দিনের মধ্যে চার্জশিট, দোষী সাব্যস্ত যুবক! কালপ্রিটকে ধরতে গেইট পদ্ধতির ব্যবহার পুলিশের! জানেন কী এই পদ্ধতি?

Scroll to Top